| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ২২:৩৪:০০:অপরাহ্ন  |  ৩৫৯১৩০ বার পঠিত
ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হচ্ছেন আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া অন্যান্য সিটি করপোরেশনগুলোতে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে,কুমিল্লা সিটি করপোরেশনে তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে আরও প্রস্তুতি গ্রহণ করা হবে এবং চূড়ান্ত প্রার্থিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪