| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিউলিপ সিদ্দিককে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৭:১৩:৪৫:অপরাহ্ন  |  ৩৯৯১০১ বার পঠিত
টিউলিপ সিদ্দিককে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-সহ দুই আসামিকে আদালতে হাজির করতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তা প্রকাশ না হওয়ায় নতুন করে সময় নির্ধারণ করা হয়।

আদালত সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে নির্ধারিত দিনে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।পরে গত ৮ মার্চ আদালত আইন অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট বিনা মূল্যে গ্রহণ করে পরে রেজিস্ট্রি করেন। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলা দায়ের করে। তদন্ত শেষে গত ডিসেম্বর টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪