নেত্রকোণা প্রতিনিধি: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন কালেক্টরেট মাঠের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পলাশ সাহা, সাবেক সভাপতি জিয়াউল হক মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে অবহেলিত। নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বীকৃতি, সুনির্দিষ্ট নীতিমালা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার মেডিকেল রিপ্রেজেন্টিভরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/এসএন