| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢামেকে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের লাঞ্ছনার ঘটনায় তারাকান্দায় মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৭:১৫:৪৭:অপরাহ্ন  |  ২০৭৭ বার পঠিত
ঢামেকে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের লাঞ্ছনার ঘটনায় তারাকান্দায় মানববন্ধন

তারাকান্দা প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” আখ্যা দিয়ে গ্রেফতার পূর্বক লাঞ্ছনার প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সভাপতি মো. আনোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন, ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস-এর প্রতিনিধি হুমায়ুন কবির লিমন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-এর বিক্রয় প্রতিনিধি বিকাশ কুমার সূত্রধর প্রমুখ।

বক্তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

এছাড়া ভবিষ্যতে কেন্দ্রীয় ফারিয়ার যেকোনো নির্দেশনা এলে তা পালনে তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া অঙ্গীকারবদ্ধ বলে জানান নেতৃবৃন্দ।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা মডেল ফারিয়ার সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪