| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানের কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩ সোনার বার উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১২:১৫:২২:অপরাহ্ন  |  ৩৮৪৪৭৮ বার পঠিত
বিমানের কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকা মূল্যের ১৫৩ সোনার বার উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এই স্বর্ণের চালান উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় অবতরণের পর থেকেই সেটিকে নজরদারিতে রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা এভসেকের সহায়তায় ফ্লাইটটির কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালান। এ সময় টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪