| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৩:৪৮:২৯:অপরাহ্ন  |  ৩৮৫৬২০ বার পঠিত
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর পর মরদেহ রবিবার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায়। এরপর বাদ যোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। দাফন কার্যক্রম সম্পন্ন হবে বনানী সামরিক কবরস্থানে।

দিলারা হাফিজের মৃত্যুতে পরিবার, রাজনৈতিক মহল ও গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪