| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২২:৫৭:০২:অপরাহ্ন  |  ৪১৩৪৪৯ বার পঠিত
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সেখানে অফিস করবেন বলে তিনি নিজেই জানিয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস থামাতে তিনি বলেন, কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো। এ সময় খুশিতে নেতাকর্মীরা স্লোগান দেন।

তিনি যখন মঞ্চ ছেড়ে যাচ্ছিলেন, তখন বিপুল সংখ্যক নেতাকর্মী তার সান্নিধ্য পেতে হুমড়ি খেয়ে পড়েন। তখন তাদের নিবৃত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী।

এদিকে শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, অন্যান্য দাফতরিক কাজ সেরে শনিবার বিকাল ৫টায় নয়াপল্টনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪