সিনিয়র রিপোর্টার: বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। অপসারিত কর্মকর্তারা হলেন,সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ ও তাহমিদ আহমদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এসব শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি