| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৯:০৭:০২:অপরাহ্ন  |  ৪৩৩৭৯১ বার পঠিত
স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারতের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে গভীরভাবে যুক্ত যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি তৈরি করেছে।

বার্তায় আরও বলা হয়, দুই দেশ সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব উদ্যোগের সুফল সীমান্তের উভয় পাশের জনগণের কাছে পৌঁছেছে।

দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪