রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি প্রকাশ করেছে।
গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি নির্ধারণ করা হয়। বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় পরীক্ষার বিস্তারিত জানানো হয়।
সারাদেশের (তিন পার্বত্য জেলা ছাড়া) পরীক্ষার সূচি অনুযায়ী
১৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা।
১৬ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি,
১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং
১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলায় ভিন্ন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শেষ হবে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম