রিপোর্টার্স২৪ ডেস্ক: মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দপ্তরে অনুষ্ঠিত হয় আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনীতি, পরিকল্পনা এবং সহযোগিতামূলক উন্নয়ন বিষয়ে কথোপকথন হয়। এসময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অফিস জানায়, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম