| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার খান্দারে জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় কুরআন ছবক

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২১:১৬:৩৮:অপরাহ্ন  |  ১৫৭৪ বার পঠিত
বগুড়ার খান্দারে জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় কুরআন ছবক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার খান্দার বাজারস্থ জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় কুরআন ছবক কুরআন ও দোয়া মাহফিল মাদরাসার সহ সভাপতি ও বাইতুস সালাম (আবহাওয়া) জামে মসজিদের খতিব মাওলানা ইমাম আবু রাজীর সভাপতিত্বে সোমবার (১১মে) দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর সমাজসেবা অফিসার মো: নুরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন শাজাপুর ফুলতলা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো: ওয়ারেসুল মোস্তফা আল আতিক, বিশিস্ট ব্যবসায়ী মাসুম চৌধুরী। কুরআনের উপর আলোচনা পেশ করেন ইসলমী চিন্তাবিদ ক্বারী সিয়াম হোসেন বাস্তববাদী, পার্ক মসজিদের খতিব মাওলানা ক্বারী রবিউল ইসলাম রওশন। ইয়াতীমখানার ধর্মীয় সম্পাদক মাহফুজার রহমান বোল্লা পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার মুহতাতিম মাওলানা মো : তৌহিদুল হক আকন্দ, সেক্রেটারী আশরাফুল ইসলাম, সাইফুর রহমান রিংকু, ফজলু সরদার।

অনুষ্ঠানে আলোচক ক্বারী সিয়াম হোসেন বাস্তববাদী বলেন, আল-কুরআন মানবজাতির মুক্তির সনদ, শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার একমাত্র নির্ভরযোগ্য দিকনির্দেশনা। পৃথিবীর কোনো অপশক্তি কুরআনের আলো নিভিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। যুগে-যুগে ইসলামবিদ্বেষীরা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু মহান আল্লাহ নিজ দায়িত্বে তাঁর কিতাব সংরক্ষণ করেছেন। বর্তমান প্রজন্মকে কুরআনের শিক্ষা, ইতিহাস ও আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়মুক্ত কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব।

দুনিয়াতে শান্ত আখিরাতে মুক্তির জন্য শিক্ষার্থীদের কুরআনের আলোয় জীবন রাঙ্গানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশজাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪