| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রলোভন দেখিয়ে বৃদ্ধার সর্বস্ব লুট

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২১:০৭:৫০:অপরাহ্ন  |  ১৬৩০ বার পঠিত
প্রলোভন দেখিয়ে বৃদ্ধার সর্বস্ব লুট

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর শহরের বাজার পাড়ে আবেদা বেগম নামে একবৃদ্ধাকে প্রলোভন দেখিয়ে তার থেকে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (১১ মে) দুপুরে ভাঙ্গা বাজারের কালি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা মহিলা জেলার নগরকান্দা উপজেলার সাদীপুর গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী।

ভুক্তভোগী আবেদা বেগম জানান, ভাঙ্গা বাজারে তিনি  সদাই করতে এসেছিলেন। পথিমধ্যে এক নারী ও এক পুরুষ তার সাথে কথা বলে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কথা বলার ফাকে মাথায় ময়লা পড়েছে বলে অজ্ঞাত নারী তার মাথায় হাত দিয়ে পরিহিত বোরকা খুলে ফেলতে বলেন। তাদের কথায় রাজী হতেই আরও জানায় মোবাইল মার্কেটে অসহায় ও গরিব মানুষদের নগদ তিন হাজার করে টাকা ও কাপড় বিতরণ করছেন এবং নিজেরাও পেয়েছেন বলে জানায়।

প্রতারকদের কথায় বিশ্বাস করে বৃদ্ধা তাদের পিছু পিছু গেলে থানা সড়কের কালিবাড়ি রোডের মোবাইল মার্কেটের সরু গলিতে নিয়ে বৃদ্ধার কানের দুল, নগদ টাকা, নাতি-নাতনিদের জন্য কেনাকাটা কাপড়চোপড় ও সদাই পাতি হাতিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। 

স্থানীয়দের অভিযোগ একই এলাকায় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কোনো নেশাজাতীয় বা চেতনানাশক পদার্থ ব্যবহার করে এধরণের অপরাধ সংঘটিত করে থাকে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪