| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্বাস্থ্যকর বাতাসে ঢাকা, দূষণে বিশ্বে দ্বিতীয় স্থান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১০:৩৫:৪৬:পূর্বাহ্ন  |  ৪৬০৬১৯ বার পঠিত
অস্বাস্থ্যকর বাতাসে ঢাকা, দূষণে বিশ্বে দ্বিতীয় স্থান

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল অস্বাস্থ্যকর অবস্থায় থাকার পর আজ দূষণের মাত্রা আরও বেড়েছে। ফাঁকা নগরীতেও বায়ুর মানে কোনো উন্নতি হয়নি। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচক থেকে এ তথ্য জানা যায়।

তালিকা অনুযায়ী, দূষণের দিক থেকে শীর্ষে রয়েছে বেইজিং, যার স্কোর ১৯০—অর্থাৎ বাতাস অস্বাস্থ্যকর। ১৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাসও একইভাবে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে লাহোর, যার স্কোর ১৭৫।

এছাড়া তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে কলকাতা (স্কোর ১৬৪) এবং পঞ্চম স্থানে রয়েছে ইনচিয়ন।

অন্যদিকে, সবচেয়ে স্বাস্থ্যকর বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাটাম, যার দূষণ স্কোর শূন্য। দ্বিতীয় অবস্থানে থাকা সিডনি-এর স্কোর ৮।

বায়ুর মান সূচক অনুযায়ী

০–৫০: ভালো

৫১–১০০: সহনীয়

১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর

১৫১–২০০: অস্বাস্থ্যকর

২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

৩০১+: দুর্যোগপূর্ণ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪