| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ভাসমান সেতু উল্টে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ২০:৫৫:৫১:অপরাহ্ন  |  ৪৫৯৩৫৪ বার পঠিত
ঈদে ভাসমান সেতু উল্টে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু উল্টে গিয়ে পানিতে ডুবে ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির হোসেন (১৬)।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ওই ভাসমান সেতুটি দিয়ে চরাঞ্চলে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা ছিল। ঈদের দিন বিকেলে ঘুরতে আসা মানুষের অতিরিক্ত ভিড়ে সেতুটি হঠাৎ উল্টে যায় এবং মাঝখান ভেঙে নদীতে পড়ে।

এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন পানিতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪