| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিপ সাংমা ১৪ দিনের জেল হেফাজতে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ২০:৫১:০০:অপরাহ্ন  |  ৪৪৫৯৫২ বার পঠিত
ফিলিপ সাংমা ১৪ দিনের জেল হেফাজতে
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: কলকাতার একটি আদালত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) কারাগারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আগামী ৩ এপ্রিল তাকে পুনরায় আদালতে হাজির করা হবে।

শনিবার (২১ মার্চ) আদালতে তোলার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিধাননগর হাসপাতালে। এরপর তাকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার লকআপে রাখা হয় এবং পরে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে হাজির করা হয়নি বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন ফিলিপ সাংমা। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে ১৩ মার্চ গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। তার বিরুদ্ধে ফরেনার্স আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

এরও আগে ফয়সল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৮ মার্চ স্থানীয় আদালতে হাজির করা হলে তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রথমে মেঘালয়ে আশ্রয় নেয় এবং পরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের ভারতে অবস্থানের বিষয়টি সামনে আসে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪