নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা নাজির মুহাম্মদ কামরূল ইসলাম।
শনিবার (২১মার্চ) ঈদের নামাজের পর দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
বার্তায় তিনি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম