| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২৫

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১৫:৩০:৫০:অপরাহ্ন  |  ৪৪৪৯৫৪ বার পঠিত
ঈদের দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২৫

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের দিনে আনন্দ ভ্রমণ মুহূর্তেই রূপ নিল দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উল্টে যাওয়া বাস থেকে আহতদের দ্রুত উদ্ধার করে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, আর গুরুতর আহত চারজনকে স্থানান্তর করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতদের মধ্যে রয়েছেন আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭ মাস), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইকা জান্নাত (৯) ও ইউনুচ (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে বাসটি ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী রুবেল দাশ জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে চালক বাসটি হঠাৎ ঘুরিয়ে ফেলেন, তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, পথচারীকে রক্ষা করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

ঈদের দিনে এমন দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল এক মুহূর্তের ভুল বা চাপই বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবনের গল্প।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪