| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশবাসীকে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই- পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ০৩:৫৪:০৪:পূর্বাহ্ন  |  ৩৯৮৪১০৫ বার পঠিত
দেশবাসীকে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই- পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশবাসীকে নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবার আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো। 

১ মাস অতিবাহিত হয়েছে, আমরা এ সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। খুবই দৃশ্যমান, আমাদের আন্তরিকতা এবং সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি। 

শনিবার (২১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। 

ঈদ জামায়াতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ আরও অনেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪