| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৪০ টি পরিবারের ঈদ উদযাপন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ২১:৫৩:১৭:অপরাহ্ন  |  ৪৪৫৫৯৯ বার পঠিত
টাঙ্গাইলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৪০ টি পরিবারের ঈদ উদযাপন
ছবির ক্যাপশন: সংগৃহীত

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের প্রায় ৪০ টি পরিবার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা থাকলেও শুক্রবারই ঈদ পালন করেছেন পরিবারগুলো।

(শুক্রবার) ২০ মার্চ সকাল ৮ টায় শশীনাড়া গ্রামের স্থানীয় মসজিদের মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। এতে গ্রামের ৪০টি পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের একটি অংশ ২০১২ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে। প্রতি বছরই তারা চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

এদিকে, একই গ্রামের বাকি বাসিন্দারা দেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।স্থানীয়দের মতে, ভিন্ন দিনে ঈদ পালন করা হলেও গ্রামের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪