| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলেকে মৃত দেখিয়ে মামলা

শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৪:১০:১৮:অপরাহ্ন  |  ৪৭০৫৯২ বার পঠিত
শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১১ বছর বয়সী জিহাদকে ‘হত্যা’ দেখিয়ে দায়ের করা মামলায় আদালত তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন।

তদন্তে উঠে এসেছে, জিহাদ জীবিত। ঘটনার বিবরণে অসঙ্গতি থাকায়, হাজারীবাগে আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না সব আসামিকে অব্যাহতি দেন।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমান ১৯ মার্চ ফাইনাল প্রতিবেদন আদালতে জমা দেন। পরে আদালত পর্যালোচনা শেষে ৩০ নভেম্বর সব আসামিকে অব্যাহতি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলার এজাহার, চার্জশিট ও ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী, এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছেন এবং তিনি জখমপ্রাপ্ত হওয়া স্বীকার করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪