| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই আহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১২:৪২:২২:অপরাহ্ন  |  ৪৭২৫১১ বার পঠিত
নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই আহত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুদাসপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সাবেক পৌর মেয়র মশিউর রহমান ও পৌর মেয়রপ্রার্থী হতে আগ্রহী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪