| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ১১ গ্রামে উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১২:২৬:৪৪:অপরাহ্ন  |  ৪৫৩৬৩৮ বার পঠিত
লক্ষ্মীপুরে ১১ গ্রামে উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর

লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ। 

শুক্রবার ( ২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের প্রধান জামায়াতে নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া রামগঞ্জ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এর মধ্যে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করেন। এছাড়াও এসব গ্রামের মুসল্লিরা পৃথক পৃথকভাবে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।  

মাওলানা ইসহাক (রা.)–এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ মক্কা ও মদিনার সঙ্গে সংগতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। গত ৪৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪