| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি জনগণের সাথে প্রতারণা করে না: খায়রুল কবির খোকন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৬:৪৫:৩১:পূর্বাহ্ন  |  ৪৬৯০২৫ বার পঠিত
বিএনপি জনগণের সাথে প্রতারণা করে না: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি সবসময় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেন, বিএনপি জনগণের সাথে কখনো প্রতারণা বা বেঈমানি করে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন মাঠে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, “আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আমাদের নেতা তারেক রহমান সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়নের কথা বলেছিলেন। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল, কিন্তু সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, যা দেশের ইতিহাসে বিরল।”

তিনি আরও বলেন, বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে এবং ভবিষ্যতেও জনগণের দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করা হবে। একই সঙ্গে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনগণকে বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪