| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির আহ্বান নাহিদের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৬:২৮:৫২:পূর্বাহ্ন  |  ৪৭০৬২৯ বার পঠিত
ঈদে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির আহ্বান নাহিদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন। একইসঙ্গে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম-বর্ণ, মত ও পথের ভিন্নতা ভুলে সবাইকে ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক। তিনি উল্লেখ করেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব ও মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই আসুন, আমরা আমাদের আশপাশের মানুষদের খোঁজ নিই এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেই।

বার্তার শেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪