| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে মিলল নবজাতকের বস্তাবন্দি মরদেহ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৬:২১:০১:পূর্বাহ্ন  |  ৪৬৯৬৮০ বার পঠিত
পুকুরে মিলল নবজাতকের বস্তাবন্দি মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে কন্যা নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পান্টি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের পাশেই আজিজুরের বড় পুকুর রয়েছে। সেখানে কয়েকজন হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় একজনের হাতে একটি বস্তা উঠে আসে। বস্তার মুখ খুলে দেখা যায় এক কন্যা নবজাতকের মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়, উৎসুক জনতা মরদেহ দেখতে ভিড় করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪