| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৪:২৭:৪৪:পূর্বাহ্ন  |  ৪৪৫৫২৪ বার পঠিত
ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন মর্তুজা।

লাইভ চলাকালীন তার এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে ঘটনাটি, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম জানান, যুবকটি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণসহ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪