| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে শহিদ পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:৫৩:১৬:অপরাহ্ন  |  ৪৮০৫২৮ বার পঠিত
যশোরে শহিদ পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ

বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

এ সময় তিনি শহিদ পাঁচ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪