| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অসহায় দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের ৭ লাখ টাকা বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:৩৯:৪২:অপরাহ্ন  |  ৪৫২৭১১ বার পঠিত
চাঁদপুরে অসহায় দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের ৭ লাখ টাকা বিতরণ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুরের অসহায় লোকদের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুই হাজার টাকা করে পাবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পূর্বেই আমরা পরিকল্পনা করেছি চাঁদপুরে ইপিজেড করা হবে। তাহলে লোকজনের কর্মসংস্থান তৈরি হবে। কেউ আর বেকার থাকবে না। দরিদ্র লোকের সংখ্যা কমে আসবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. এন জামিউল হিকমা এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।

চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠানে ১৫টি হুইলচেয়ার, তিনটি ট্রাইসাইকেল এবং ৭ জনকে হেয়ারিং এইড প্রদান করা হয়।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার বরাদ্দকৃত সাত লাখ টাকা ৩৫০ জনের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪