| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড সাড়ে ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১১:৪২:০২:পূর্বাহ্ন  |  ৪৫৬৬৬১ বার পঠিত
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড সাড়ে ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে নাওজোর এলাকার ওই কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত তিন তলা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ও কারখানার নিরাপত্তা প্রহরীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, রাত ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি বিষয়টি টের পান এবং অন্যদের খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের তীব্রতা বেশি ছিল। সাতটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪