হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রাসেল ইকবালকে নিয়োগ দিয়ে বুধবার (১৮ মার্চ) আদেশ জারি করা হয়েছে।
তিনি ইউএনও হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে ন্যস্ত ছিলেন। একই আদেশে কুমিল্লার মুরাদনগরের ইউএনও মো. আবদুর রহমানকে কুতুবদিয়ার ইউএনও করা হয়েছে।
একাধিক নারীর সাথে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৭ মার্চ) হাতিয়ার ইউএনও মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব