| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলবান্দা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০১:০৭:১০:পূর্বাহ্ন  |  ৪৮৮৫০৬ বার পঠিত
পলবান্দা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ স্থগিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ইসলামপুর উপজেলা শাখার অধীনস্থ ৮নং পলবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মন্ডলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর উপজেলা শাখার সভাপতি এ.ই. সুলতান মাহমুদ বাবু এমপি এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে গতিশীল রাখতে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪