বাগেরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট সোসাইটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ৭০ জন নারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের রেল রোডস্থ আলামিন সুপার মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাগেরহাট সোসাইটির সভাপতি প্রফেসর শেখ মুজতাহিদুল আলম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক এস কে হাসিব, বাগরেহাট সোসাইটির অন্যতম উপদেষ্টা মাহিদুর রহমান ভুট্টো, আলআমিন হোসেন, আবুল বাশার ও সাংবাদিক ইয়ামিন আলীসহ অন্যান্যরা।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, দুধ, সেমাই, বাদামসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। প্রতিটি প্যাকেজের আনুমানিক মূল্য ছিল প্রায় ৬০০ টাকা।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল নারীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব