| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ২১:১২:১৯:অপরাহ্ন  |  ৪৮৫১৯৪ বার পঠিত
তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

বগুড়া প্রতিনিধি: বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ এ সহায়তা প্রদান করেন।

এ সময় শশীবদনী পূর্বপাড়া, নোনগোলা ইউনিয়ন, সদর বগুড়ার মোছা. রিয়া মনি (১৮), বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নাথপাড়া আশ্রয়ণ প্রকল্পের লোকমান হোসেন (৮০) এবং হরি চন্দ্র মহন্ত (৫৮)-কে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এইচআর মিটন এবং বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির রহমান ওসমানী।
রিপোর্টার্স২৪/এসএন

সংশোধনসমূহ:

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪