| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উদ্যোগে ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ২১:০৮:০৬:অপরাহ্ন  |  ৪৬০১৬৮ বার পঠিত
কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  উদ্যোগে  ইফতার মাহফিল

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করে আগামী দিনে সকলের সমর্থন প্রত্যাশা করেন।

এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) কালিহাতী উপজেলা বিএনপি কার্যালয়ে তার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাতুটিয়া ৫নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মো. বেলাল মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কিসলু খান।

লাবনী সিদ্দিকী তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান। আগামী দিনে এলাকার উন্নয়ন, জনসেবা ও কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪