| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নারী ও শিশুসহ নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৫:৫৬:০৭:অপরাহ্ন  |  ৪৬৫৫৭৬ বার পঠিত
বগুড়ায় নারী ও শিশুসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে আগুন ধরে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। 

নিহতরা হলেন, রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা, শহিদুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম এবং শিউলি বেগম। নিহত মমিনুল ইসলাম ও শিউলি বেগম ভাই–বোন এবং তায়েবা নিহত দুইজনের ভাতিজি।  

বুধবার (১৮মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও ৯ জন। আহতরা হলেন, শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান মমিনুল। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মারা যায়। এতে মোট ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪