| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের আগে স্বস্তির পারাপার পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৫:৪৪:২৫:অপরাহ্ন  |  ৪৬১৪৮৫ বার পঠিত
ঈদের আগে স্বস্তির পারাপার পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুট

মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদের আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায়। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও আগাম প্রস্তুতির কারণে এবার তুলনামূলক স্বস্তিতে পারাপার করছেন মানুষ।

বুধবার (১৮মার্চ) সকাল থেকেই পাটুরিয়া ঘাটে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের ভিড়। তবে অতীতের মতো দীর্ঘ যানজট বা চরম ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে থেকেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

বর্তমানে এই নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। দ্রুত যানবাহন পারাপার নিশ্চিত করা এবং ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।

অন্যদিকে, প্রায় আট মাস আগে তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয় পাটুরিয়া লঞ্চঘাটের স্পাত গ্যাঙওয়ে ও স্টিলের জেটি। বর্তমানে অস্থায়ী ব্যবস্থাপনায় লঞ্চ চলাচল অব্যাহত থাকলেও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যাত্রীরা জানান, ঈদের আগ মুহূর্তে চাপ বাড়লেও নিয়মিত ফেরি ও লঞ্চ চলাচল থাকায় তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন তারা। চালক ও পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, ব্যবস্থাপনা ভালো থাকায় পারাপার আগের চেয়ে সহজ হয়েছে।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী জানান, জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত সংস্কার জরুরি। আর বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের মতে, ঈদ ঘনিয়ে আসায় আগামী দুইদিন চাপ আরও বাড়তে পারে। তবে সব মিলিয়ে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে তারা আশাবাদী।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪