| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় সকল যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে: রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১২:৫৯:৩০:অপরাহ্ন  |  ৪৬৪১০০ বার পঠিত
ঈদযাত্রায় সকল যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে সরকারকে। ঈদযাত্রায় ট্রেন, বাস, লঞ্চে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হবে, জনগনের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে হবে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর হয়ে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জামায়াত ইসলাম ও শিবির নেতা-কর্মিদের মহাসড়কে স্বেচ্ছাসেবকের দায়িত্বপালন উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, অন্যান্য বছরগুলোতে ঈদযাত্রায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুল গোলচত্বরে ব্যাপক ভোগান্তি পোহাতে হত যানবাহন চালক ও যাত্রিদের। এবার সেই বিরম্বনা নেই। প্রশাসন তাদের দায়িত্ব পালন করছে। আমরা জনপ্রতিনিধিরাও সার্বক্ষনিকভাবে খোজ-খবর রাখছি।

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির শাজাহান আলী, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আযাদ, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল হাসান শহিদ ও উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বাড়ি উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪