| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১১:৩৫:২৮:পূর্বাহ্ন  |  ৪৮৯৫৩১ বার পঠিত
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার দায়িত্ব পালনের জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানান মির্জা ফখরুল।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকালীন দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪