| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১১:২০:৪৩:পূর্বাহ্ন  |  ৪৭৪৬৬৯ বার পঠিত
বগুড়ায় মাইক্রোবাস উল্টে নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যাত্রীবাহী মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪