| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরে দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ, চীনা দূতাবাসের ব্যাখ্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০৫:০০:১৩:পূর্বাহ্ন  |  ৪৬৯৫৬৮ বার পঠিত
মিরপুরে দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ, চীনা দূতাবাসের ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে আয়োজন করা এই অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্থানীয় বাসিন্দাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও আলোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে চীনা দূতাবাস পরবর্তীতে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করে। দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে মিলছে না এবং এই আয়োজন কেবল একটি সাধারণ দাতব্য কার্যক্রম।

দূতাবাস আরও জানিয়েছে, তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করে যাবে। এছাড়া জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘যৌথ উদ্যোগ’ উল্লেখকৃত পোস্টটি দূতাবাসের ব্যাখ্যার পর সংশোধন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪