| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘোরশ্বাব জলমহালে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০১:১১:৪০:পূর্বাহ্ন  |  ৪৮০২৩০ বার পঠিত
ঘোরশ্বাব জলমহালে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার এলাকার ঘোরশ্বাব জলমহাল থেকে নিখোঁজ হওয়া মাদব চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবকের মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সেলুনের কাজে ব্যবহারের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে ওই জলমহালে নামেন মাদব। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। খবর পেয়ে সকাল থেকে স্থানীয় জেলেরা নৌকা ও জাল নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

পরে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও নিখোঁজের কোনো হদিস না পেয়ে সন্ধ্যায় তারা অভিযান সমাপ্ত করে।

এরপর স্থানীয়রা নিজেরাই নৌকাযোগে জলমহালে টহল দিয়ে অনুসন্ধান চালাতে থাকে। এক পর্যায়ে নরসিংদীর কবিরাজ আরজু মিয়াকে খবর দেওয়া হয়। সন্ধ্যার পর তিনি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেন।

আরজু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে নদ-নদীতে মাছ ধরার পাশাপাশি কবিরাজি কাজ করেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তিনি বড়শি ব্যবহার করেন। এক পর্যায়ে বড়শিতে প্রথমে কাপড় আটকে যায় এবং পরে ভারী কিছু অনুভব করলে নিশ্চিত হন। পরে বড়শির মাধ্যমে পানির নিচ থেকে মাদবের মরদেহ নৌকায় তোলা হয়।

স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে নয়টার দিকে জলমহাল থেকে মাদবের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহের ময়নাতদন্ত করা হবে। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া দাফন করলে পরবর্তীতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪