| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২৩:১৬:২২:অপরাহ্ন  |  ৪৭৩৩৩৮ বার পঠিত
নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি
ছবির ক্যাপশন: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চার জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। ঘটনার স্থান ছিল শাহপরীর দ্বীপের নিকটবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার জেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি বিজিবিকেও অবহিত করা হয়েছে।

স্থানীয় শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, চার জেলেকে তাদের নৌকাসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গত দেড় বছরের মধ্যে অন্তত চার শতাধিক জেলেকে বিভিন্ন সময়ে সীমা লঙ্ঘনের অভিযোগে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। এর মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সর্বশেষ, গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে ফেরত আসে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪