| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমাম-মুয়াজ্জিন সম্মানিত ভাতা পাবে: হুইপ দুলু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২১:৫২:৩৬:অপরাহ্ন  |  ৪৭০৪৫৪ বার পঠিত
ইমাম-মুয়াজ্জিন সম্মানিত ভাতা পাবে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকা অবস্থায় আমি বহু জায়গায় তার সাথে খাল কাটায় অংশগ্রহণ করেছিলাম।  

সেই খাল কাটা দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে প্রমাণিত হয়েছে জিয়াউর রহমান কেন এই খাল কাটতে চেয়েছিল। আপনারা জানেন ফারাক্কা বন্ধ করে দেয়ায় তিস্তা ব্যারেজ, রংপুর, দিনাজপুর ওই অঞ্চলে পানি থাকে না। উত্তর অঞ্চলের মানুষের পানি রিজার্ভ থাকা খুব প্রয়োজন।

ইনশাআল্লাহ আগামী দিনে আর বাংলাদেশে খাদ্যের অভাব থাকবে না। এদেশের মসজিদের ইমাম মোয়াজ্জিন সবচেয়ে অবহেলিত নির্যাতিত। ইমাম হচ্ছে আমাদের নেতা এদেশের সকল শ্রেণীর মানুষের নেতা হচ্ছে মসজিদের ইমাম বাংলাদেশের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন সম্মানিত ভাতা পাবে ইনশাআল্লাহ। 

তিনি আজ মঙ্গলবার বিকেলে নাটোর শহরের এন এস কলেজ সরকারী মাঠে জেলা বিএনপি ও অঙ্গ সংসঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা  পরিষদের প্রশাসক ও  জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,নাটোর জেলা জামায়াতের আমীর ডঃ মীর নূরল ইসলাম,যুগ্ন আহবায়ক   মোস্তাফিজুর  রহমান শাহিন,সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।   

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪