| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে সবুজায়ণ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২১:৩৫:৩০:অপরাহ্ন  |  ৪৭০৯২৩ বার পঠিত
কালিহাতীতে সবুজায়ণ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও কালিহাতী প্রেসক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলম। তিনি সংগঠনের পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সমাজকল্যাণ ও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকলকে সামাজিক ও মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. বুলবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ মো. হুরমুজ, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া ও মো. ইয়াকুব আলী, দপ্তর ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য গৌর চন্দ্র সূত্রধর, আব্দুল মালেক, আল-আমিন, মো. তাওহীদ, মো. শরীফ হোসেন, আব্দুল্লাহ খান, বেলায়েত হোসেন আসিব, আসাদুল ইসলাম, ইব্রাহিম খালিদ, ফারুক হোসেন, আনন্দ পাল, আবুল হাসেম, মো. আল-আমিন ও মো. হারুনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে মো. বুলবুল হোসেন বলেন, সবুজ গাছ সবুজ প্রাণ, গর্বিত মোদের দেশ। তিনি বলেন, পরিবেশ ও মানুষের জীবন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। কিন্তু নির্বিচারে বৃক্ষনিধন ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের কারণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪