কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসাতে চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৫৬৮টিন ভেজাল গুড় জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে খোকসা পৌরসভা এলাকার কালিবাড়ী সড়কের নিত্ত গোপালের দোজালি গুড় তৈরির কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাসমিন জাহান। আদালত পরিচালনায় সহযোগীতা করেছেন খোকসা থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, চিনি ও অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু