| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আটক ৫, উদ্ধার ৯টি ঘোড়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২০:০৫:৪৬:অপরাহ্ন  |  ৪৭৬০৭১ বার পঠিত
গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আটক ৫, উদ্ধার ৯টি ঘোড়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার খলিশাজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে এবং জবাইয়ের আগেই ঘোড়াগুলো উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন,আশরাফুল ইসলাম (২৯), মুন্না মিয়া (২৩), সাজ্জাদ হোসেন (২৬), মাহমুদ মাঝি (৩৯) ও আবুল পাটোয়ারী (৪৬)। তারা গাজীপুর, শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে বিক্রি করত। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের মধ্যে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, চক্রটি গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করত। আজ জবাইয়ের আগেই অভিযান চালিয়ে ঘোড়াগুলো উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪