| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে আইজিপির বাসার বৈদ্যুতিক তার চুরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৮:০৭:৫৭:অপরাহ্ন  |  ৪৯৫৪৩৪ বার পঠিত
বাগেরহাটে আইজিপির বাসার  বৈদ্যুতিক তার চুরি

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত পৈতৃক বাসায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে ঝড়-বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো এক সময় চোরেরা বাড়ির মেইন লাইন থেকে মিটার পর্যন্ত সংযোগের দুটি কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরেরা কৌশলে নজর এড়িয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। সকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

চুরি হওয়া তার উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বাগেরহাট শহরের এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনে আমরা কাজ করছি এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪