| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধুখালীতে ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৮:০২:৩১:অপরাহ্ন  |  ৪৭৩৭৬৮ বার পঠিত
মধুখালীতে ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত  ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩ টায় মধুখালী উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, মো. মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এসময় উপজেলার ২০০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩০০টি পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করা হয়, যা মিলিয়ে মোট ৫ শতাধিক পরিবার এ সহায়তা পায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্নয়ন ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪