| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৭:৩৫:২৮:অপরাহ্ন  |  ৪৮০৯৬৫ বার পঠিত
বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ উদ্যোগ নেয় আকিজ গ্রুপ এবং ইতালি প্রবাসী রাজা মাহমুদ ও সাইফুল ইসলাম।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার আবু হোরায়রা ট্রাস্টের অধীনে পরিচালিত আবু হোরায়রা এতিমখানায় এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

আবু হোরায়রা ট্রাস্টের সভাপতি আলহাজ আব্দুল আলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ছবীর আহমেদ, এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই প্রকৃত সুখ পাওয়া যায়। তারা আকিজ গ্রুপ ও প্রবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

পোশাক হাতে পেয়ে এতিমখানার শিশুদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। নতুন জামা পরে ঈদের দিন কাটানোর প্রত্যাশায় তারা উচ্ছ্বাস প্রকাশ করে। অনেক শিশু হাসিমুখে তাদের কৃতজ্ঞতা জানায়, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

আয়োজকরা জানান, এই আয়োজন শুধু পোশাক বিতরণেই সীমাবদ্ধ নয়; এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা বহন করে। সমাজের সকল স্তরের মানুষ এভাবে এগিয়ে এলে কোনো এতিম শিশুই নিজেকে একা মনে করবে না।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪